মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

হাজারীবাগের অপহৃত শিশু আপনকে বরিশাল থেকে উদ্ধার

  • আপডেট সময় রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৮.৫৪ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগ থানার ঝাউচর এলাকা থেকে অপহৃত শিশু নিয়ামত উল্লাহ আপন (৮) কে বরিশালের হিজলা থানা এলাকা থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ।

এ বিষয়ে ডিবি রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ তরিকুর রহমান ডিএমপি নিউজকে জানান, গত ২৩ সেপ্টেম্বর ২০২০ তারিখ বিকালে হাজারীবাগ থানার ঝাউচর এলাকা হতে শিশু আপনকে অপহরণ করা হয়। অপহরণ করে অজ্ঞাতনামা ব্যক্তিরা তাকে লঞ্চে করে বরিশাল হিজলা থানা এলাকায় নিয়ে যান। পরবর্তী সময়ে অপহরণকারীরা ভিকটিমের মাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন করে মুক্তিপণ দাবী করেন। মুক্তিপণের টাকা ২৪ ঘন্টার মধ্যে না দিলে ছেলের লাশ পাবেন বলেও হুমকি দেয় তারা।

তিনি আরো জানান, এ বিষয়ে ভিকটিমের মা হাজারীবাগ থানায় অভিযোগ করলে থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম। তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিশ্লেষণ করে অপহরণকারীদের অবস্থান সনাক্ত করা হয়। ২৬ সেপ্টেম্বর রাত ০২.৩০ টায় বরিশাল জেলার হিজলায় পৌঁছায় ডিবি পুলিশের টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহৃত আপনকে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় হাজারীবাগ থানায় মামলা রুজু হয়েছে এবং অপহরণকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান গোয়েন্দা এই কর্মকর্তা।

ডিএমপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com