মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিএনপির আন্দোলনের শুধু হাঁকডাক আর তর্জন-গর্জনই শোনা যায় : সেতুমন্ত্রী

  • আপডেট সময় রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ৪.৩৯ পিএম
  • ৩৫৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলনের শুধু হাঁকডাক আর তর্জন-গর্জনই শোনা যায়। এসব হাঁকডাকের বর্ষণ দেখা যায় না; ভবিষ্যতেও আর দেখা যাবে না।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান শেষে আজ রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকার হটানোর ঘোষণা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন,  বিএনপির নেতারা কর্মসূচি আর আন্দোলনের ঘোষণা দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকেন। তাঁদের হাঁকডাক অনেক শুনেছে জনগণ। তাঁরা আন্দোলন করে দলীয় অফিসের সামনে নিজ দলের নেতাকর্মীদের মাথা ফাটিয়ে দেন।

ওবায়দুল কাদের আরো বলেন,  সরকারের বিরুদ্ধে বিএনপি প্রতিবছর ঈদের পরে আন্দোলন শুরুর ঘোষণা দেয়। কিন্তু জনগণ কত ঈদ যে পার করল, আন্দোলন আর দেখে না, রাজপথ শূন্যই থাকে। বিএনপির আন্দোলনের দ্বার রুদ্ধ করে তাঁরা প্রেস ব্রিফিংয়ের মধ্যেই সীমাবদ্ধ বলে জানান ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী আরো বলেন, ‘বিএনপির আন্দোলন পারস্পরিক অবিশ্বাস, কলহ, মিথ্যাচার আর নেতিবাচক রাজনীতির চক্রে আবদ্ধ হয়ে পড়েছে। তাদের আন্দোলনের ডাক এখন মিথ্যাবাদী রাখালের গল্পের মতোই মনে করে দেশের মানুষ।

আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরাতে না পারলে স্বাধীনতা রক্ষা করা যাবে না বলে বিএনপির মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, তার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিবের মুখে এমন কথা শুনে জনগণ এখন হাসে। জনগণ এসব আর বিশ্বাস করে না।’

বিএনপির নেতাদের উদ্দেশে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা কাদের নিয়ে আন্দোলন করবেন? এ দেশের স্বাধীনতা এসেছে আওয়ামী লীগের হাত ধরে। দেশের প্রতিটি অর্জনের সঙ্গে মিশে আছে আওয়ামী লীগ।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদারসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা যুক্ত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com