মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফরিদগঞ্জে মেয়র প্রার্থী মাকসুদুল বাসার বাঁধন পাটোয়ারী জনসাধারণের সাথে কুশল বিনিময়

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৭.৫১ পিএম
  • ৪৪২ বার পড়া হয়েছে

ফরিদগঞ্জে মেয়র প্রার্থী পৌরসভা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটোয়ারী বিভিন্ন এলাকায় জনসাধারণের সাথে কুশল বিনিময় করে কয়েকদিন যাবত ব্যস্ত সময় পার করছেন ।

এসময় তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ড ৮ নং ওয়ার্ড চরকুমিরা ভাটিয়ালপুর চর গুদারা এলাকায় গণসংযোগ করেন।

এসময় তার বক্তব্যে তিনি বলেন, আগামী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেলে পৌরবাসীর দুঃখ দুর্দশা লাঘবে নিজেকে উৎসর্গ করবো। সারা বাংলাদেশের মধ্যে আমি ফরিদগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে রূপান্তরিত করবো। এখন যেভাবে পৌরসভার নাগরিকগণ পরিষদে এসে সেবা নিচ্ছেন আমি নির্বাচিত হলে বিশেষ করে গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কোনো নাগরিককে কষ্ট করে পৌরসভা আসতে হবে না।  কাঙ্ক্ষিত সেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে।

তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ফরিদগঞ্জ পৌরসভায় তাকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহ্বান জানান ।

হাজী মাকসুদুল বাসার বাঁধন পাটোয়ারী আরও বলেন, আমার বাবা মরহুম মাহবুবুল বাসার কালু পাটোয়ারীর বর্ণাঢ্য জীবনে তিনি সারা জীবন মানুষের কল্যাণে রাজনীতি করেছেন।

আমি তার সন্তান হয়ে তার ধারাবাহিকতা ধরে রাখতে চাই আমার পিতা দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের দায়িত্ব পালন করেছেন।  পাশাপাশি তার পূর্বে ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের দুইবারের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

এসময় তার সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com