মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

শ্রীলঙ্কার ভোটদাতারা সে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন

  • আপডেট সময় রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯, ২.৪৯ পিএম
  • ৮০০ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কার ভোটদাতারা সে দেশের নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। প্রধান প্রতিদ্বন্দ্বীরা হচ্ছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গোতাবায়া রাজাপাকশা এবং ক্ষমতাসীন উদারপন্থি ইউনাইটেড ন্যাশনাল পার্টির সাজিত প্রেমাদাসা।

সত্তুর বছর বয়সী রাজাপাকশা হচ্ছেন সাবেক প্রেসিডেন্ট মহিন্দা রাজাপাকশার ছোট ভাই। এই সাবেক প্রেসিডেন্টের আমলেই দশ বছর আগে তামিল বিচ্ছিন্নতাবাদিরা লড়াইয়ে পরাজিত হয়। গোতাবায়া রাজাপাকশার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি একটি ডেথ স্কোয়াড পরিচালনা করেন যেখানে রাজনৈতিক প্রতিপক্ষ,সাংবাদিক এবং অন্যান্যদের হত্যা করা হয়। তিনি অবশ্য এইসব অভিযোগ অস্বীকার করেছেন। এপ্রিল মাসে সেখানে আত্মঘাতী বোমা হামলার পর তিনি জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর প্রতিজ্ঞা করেন। ঐ ঘটনা আড়াইশ’র ও বেশী লোক নিহত হয়। অন্য প্রার্থী ৫২ বছর বয়সী প্রেমাদাসা হচ্ছেন নিহত সাবেক প্রেসিডেন্ট রানাসিঙ্গে প্রেমাদাসার ছেলে। তিনিও নিরাপত্তা ব্যবস্থার উন্নতির জন্য কথা বলেছেন তবে তিনি মেয়েদের রজস্রাবের সময়ে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। তার এই ব্যাতিক্রমি প্রতিশ্রুতির কারণে তার নির্বাচনী প্রচার অভিযানে বিপুল সংখ্যক নারীর সমাবেশ ঘটছে।আগামীকালের আগে নির্বাচনের ফলাফল পাওয়া যাবে বলে মনে হচ্ছেনা।

ওদিকে, বাসে করে আসা শ্রীলংকার উত্তরাঞ্চলের মুসলমান ভোটদাতাদের বন্দুক এবং পাথর দিয়ে আক্রমণ করা হয় এবং ভোটের আগেই টায়ার পুড়িয়ে তাদের রাস্তা রোধ করা হয়। নির্বাচন কমিশনের একজন সদস্য এই আক্রমণকে সংখ্যালঘুদের প্রান্তিকরণ বলে অভিহিত করেন। কলম্বো কেন্দ্রিক সেন্টার ফর মনিটরিং ইলেকশন ভায়োলেন্স অর্থাৎ নির্বাচন সহিংসতা পর্যবেক্ষণ কেন্দ্র এর একজন মুখপাত্র জানাচ্ছেন যে এই ঘটনায় কেউ হতাহত হয়নি এবং পুলিশ তদন্ত করে দেখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com