সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০, ৯.৫৩ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর আগারগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের ইসি’র সিনিয়র সচিব মো. আলমগীর এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুসারে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ সেপ্টেম্বর এবং যাচাই-বাছাই ২০ সেপ্টেম্বর।

এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর ও প্রতীক বরাদ্দ ২৮ সেপ্টেম্বর।

ইসি সচিব জানান, এই দুই আসনের নির্বাচনে ব্যালট পেপারের পরিবর্তে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে।

ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং নওগাঁ জেলা নির্বাচন কর্মকর্তা যথাক্রমে ঢাকা-৫ এবং নওগাঁ-৬ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসাবে কাজ করবেন।

গত ৬ মে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পরে ঢাকা-৫ আসন এবং গত ২৭ জুলাই আ’লীগের সাংসদ ইসরাফিল আলমের মৃত্যুর পর নওগাঁ-৬ আসন শূন্য হয়।

নির্বাচনী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদীয় উপনির্বাচনের ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশনের আইনগত বাধ্যবাধকতা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com