বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঈদের বিশেষ নাটক ‘গালে হলুদ’

  • আপডেট সময় শনিবার, ১৮ জুলাই, ২০২০, ১০.৪৩ এএম
  • ৭২৫ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক : আল সামাদ রুবেলঃ আসন্ন ঈদুল আযহা উপলক্ষে মাইটিভি নিয়ে আসছে মাহফুজুর রহমান রচিত এবং এনায়েত শিপুল পরিচালিত হাসির নাটক। ‘গালে হলুদ। সাত পর্বে এই নাটকটি ঈদের দিন থেকে একটানা সাতদিন প্রচারিত হবে। প্রচারের সময় রাত ৯টা ২০ মিনিট। আজই বিয়ে করবাে-এই অভিপ্রায়ে ঘর থেকে বেরিয়ে আসা গীতির কাছে সার্থকের একটাই শর্ত, বাসর হবে ভাওয়ালের গভীর বনে, গাছের ডালে। চাঁদের আলােয় নববধুর শিশিরসিক্ত মুখ দেখতে চায় সে। এক রাতেই ওরা বুঝে ফেলে, বিশ্বব্যাপী সমস্যা সংকুল বন, পর্বত শীর্ষ, অরণ্য আর উত্থাল সাগরে ছড়িয়ে থাকা ভয়মাখা আনন্দগুলােই বিশ্বসেরা। বাবার অগাধ সম্পদের নরম বিছানায় গা এলিয়ে জীবনটা কাটিয়ে দেয়ার ভেতর কোনাে সুখ। নেই। তারা প্রতিজ্ঞা করে, বাকী জীবনটা কাটাবে সাগরে-অরণ্যে, পাহাড়ে-গিরিখাদে। আর এসব নিয়েই তরতর করে এগিয়ে যায় হাস্যরসের এই ঈদ-নাটক। নিজেদেরকে এই দুর্বার জীবনের জন্য প্রস্তুত করতে ওরা লেগে যায় বিচিত্র সব অনুশীলনে। করােনাকালে স্বাস্থ্যবিধি মেনে গ্রামে প্রশিক্ষণ শুরু করে ওরা। সেখানেই। সার্থকের বন্ধু হিমেলের সাথে ইতির পরিচয় হয়-যা পরে প্রেমের পথে গড়িয়ে যায়। শেষ দৃশ্যে এসে ওরা বুঝতে পারে, বাংলাদেশই তাদের শেষ ঠিকানা। নাটকটিতে অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, ইভানা, তানভীর, সানিতা সামান্তা, শামিমা নাজনিন, হায়দার আলি, আজম খান, এস. এম. মহসিন, শামিম ভিস্তি, জুলফিকার চঞ্চল ও মহসিন রনি এবং আরাে অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com