মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া-১ উপনির্বাচনে সাহাদারা মান্নান বেসরকারিভাবে নির্বাচিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ১০.২৪ পিএম
  • ৭০৫ বার পড়া হয়েছে

বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাহাদারা মান্নানকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ মঙ্গলবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুব আলম শাহ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

বেসরকারি ফলাফল অনুযায়ী, সাহাদারা মান্নান নৌকা প্রতীকে ভোট পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯৬৬টি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ ট্রাক প্রতীকে পেয়েছেন এক হাজার ২১৮ ভোট। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী মোকছেদুল আলম লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৯৬৯টি।

বিএনপির প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দেন।

গত ১৮ জানুয়ারি আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ইসি উপনির্বাচনের তারিখ ঘোষণা করলে করোনা প্রাদুর্ভাবের কারণে ভোটগ্রহণ স্থগিত করে। পরে আজকে ভোটগ্রহণের জন্য পুনরায় তারিখ ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com