মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্বাস্থ্যবিধি মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে : সিইসি

  • আপডেট সময় শনিবার, ১১ জুলাই, ২০২০, ১১.৫১ পিএম
  • ৬৯৫ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, আগামী ১৪ জুলাই যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোটদানের ব্যবস্থা করা হয়েছে।
আজ যশোর-৬ শূন্য আসনের উপ-নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
তিনি জানান, ভোট কেন্দ্রে মুখে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে এবং হাতে স্যানেটাইজার ব্যবহারের ব্যবস্থা রাখা হবে। সাবান দিয়েও হাত ধোয়ার ব্যবস্থা থাকবে।
কেশবপুর আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাৎ হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, যুগ্ম-সচিব ফরহাদ আহম্মেদ খান, খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, খুলনা রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক আবু হেনা খন্দকার অহিদুল করিম, যশোরের পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবির। (বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com