সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ৬.৩৭ পিএম
  • ৮৮২ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি ,এ আর আহমেদ হোসাইন : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপের (Social Research Group) নিয়মিত আয়োজনের ধারাবাহিকতায় ১৬তম ওয়েবনার (ওয়েব সেমিনার) বুধবার
(০১ জুলাই) রাত ৯টায় ওয়েবনারটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা দলের নিয়মিত ওই ওয়েবনারে বাংলাদেশের জ্বালানী খাতের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু (এমপি)।
ওয়েবনার আলোচনায় তিনি বলেন আমাদের মত দেশে যেখানে প্রাকৃতিক সম্পদ কম সেখানে বিদ্যুৎ উৎপাদনের জন্য মিক্সড ফুয়েলে যাওয়া উত্তম। তিনি আরও বলেন আমাদের পাওয়ার সেক্টর মাস্টার প্ল্যান এর প্রাক্কলন অনুযায়ী আগামী ২০৪১ সালে দেশের বিদ্যুতের চাহিদা হবে ৬০ হাজার থেকে ৭০ হাজার মেগাওয়াট।
এজন্য আমরা হঠাৎ করে কোন সিদ্ধান্ত নিতে পারি না। আমাদের বিদ্যুৎ-এর ব্যবহার যতবেশি বৃদ্ধি পাবে হিউম্যান ডেভেলপমেন্ট ইনডেক্সে আমরা ততো ভালো অবস্থায় থাকবে এজন্য আমাদের সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও সরকার দূর্গম চর, পার্বত্য চট্টগ্রামে সোলার প্যানেলে বিদ্যুতের ব্যবস্থা করবে এবং বাকী অঞ্চলে বিদ্যুৎ লাইন পৌঁছে যাবে বলে অভিমত দিয়েছেন মাননীয় প্রতিমন্ত্রী।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ কুমার সাহার পরিচালনায় ওয়েবনারটিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের সাংবাদিক, গবেষক, এনজিও কর্মী, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। উল্লেখ্য, মহামারি করোনাভাইরাসের সংকটকালে সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের জ্ঞানচর্চা চলমান রাখার লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাজ গবেষণা গ্রুপ (Social Research Group) নিয়মিতভাবে ওয়েবনারের (ওয়েব সেমিনার) আয়োজন করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com