সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ভাল আছেন মাশরাফি

  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২০, ৬.৫৮ পিএম
  • ৮৫২ বার পড়া হয়েছে

নয়দিন আগে প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সাংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা। আক্রান্ত হবার পর থেকে নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
মাঝে কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছিলো, মাশরাফির শারীরিক অবস্থার অবনতি, তাই হাসপাতালে ভর্তি হবেন তিনি। কিন্তু হাসপাতালে রুম পাচ্ছেন না মাশরাফি।
এরপর ভক্তদের চিন্তামুক্ত করেন মাশরাফি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিসিয়াল পেইজে একটি বার্তা দেন তিনি। সেখানে ম্যাশ লিখেন, ‘আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পুর্নভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের খবরে আপনারা বিচলিত হবেন না।
সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাইকে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে। আল্লাহ সবার সহায়ক হোন।’
নতুন করে আবারও মাশরাফিকে ভুল প্রচারনা করছে কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম। সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, মাশরাফির করোনা নেগেটিভ। ভুল প্রচারনায় এবারও নিজের বর্তমান অবস্থার কথা তুলে ধরলেন মাশরাফি। আজ বিকেলে ফেসবুকে, তিনি লিখেন, ‘বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আমি কোভিড-১৯ নেগেটিভ। এটি মোটেও সত্য নয়। এখনও পুনরায় টেস্ট করাইনি। ১৪ দিন হওয়ার পর টেস্ট করানোর ইচ্ছে আছে।
মহান আল্লাহর ইচ্ছায় ও আপনাদের দোয়ায় এমনিতে ভালো আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা নিচ্ছি। বড় কোনো শারীরিক সমস্যা নেই। আমার জন্য ও দেশজুড়ে আক্রান্ত সবার জন্য দোয়া প্রার্থনা করছি। সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আমরা সবাই মিলেই লড়াই চালিয়ে যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com