সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম বন্দর কাস্টমস কতৃপক্ষ ৩৬১টি কনন্টেইনারের পণ্য নিলামে-বিক্রয়ের সিদ্ধান্ত

  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০, ১.২৩ পিএম
  • ৪২৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বন্দর কাস্টমস কতৃপক্ষ ৩৬১টি কনন্টেইনারের পণ্য নিলামে-বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।
চট্টগ্রাম বন্দরে আটকে পড়া এসব কন্টেইনারের পণ্য নির্দিষ্ট সময়ের মধ্যে বন্দর থেকে ছাড়িয়ে না নেওয়ার কারণেই কাস্টমস্ কতৃপক্ষ এ নিলামের সিদ্ধান্ত গ্রহণ করেছে। আগামী ৩০ জুন চট্টগ্রাম বন্দর ইয়ার্ডে দিনব্যাপী এ নিলাম অনুষ্ঠিত হবে।
বন্দর কাস্টমস্ সূত্রে জানা গেছে,৩৬১টি কন্টেইনার-পণ্যের এ নিলাম হবে এখন পর্যন্ত সবচেয়ে বড় নিলাম। সূত্রমতে এসব কন্টেইনারে গাড়ি,হিমায়িত খাদ্য, ফল ও মাছসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে।
বন্দর কাস্টমস কতৃপক্ষের উদ্যোগে নিলামে অংশ নিতে আগ্রহী-ক্রেতাদের আকর্ষণের জন্য বুধবার থেকে নিলামযোগ্য পণ্যের উন্মুক্ত-প্রদর্শনীর ব্যবস্থা করে। তিন দিনব্যাপি এ প্রদর্শনী আজ শুক্রবার সন্ধ্যায় শেষ হয়।
চট্টগ্রাম কাস্টমস’র নিলাম শাখার ডেপুটি কমিশনার ফরিদ আল মামুন নিলামের তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন,‘বিভিন্ন কারণে বন্দরে আটকে থাকা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে পণ্য ছাড় না করায় ৩৬১টি কন্টেইনারের পণ্য আগামী ৩০ জুন উন্মুক্ত বিক্রি করা হবে। মোট ১৭৪টি লটে পণ্য নিলামে তোলা হবে। এর মধ্যে রযেছে ৪টি বিলাসবহুল গাড়ি, ১৫০ টন পিঁয়াজ,১৭৪ টন মহিষের মাংস, ২৪ কন্টেইনার আপেল, ৭২৯ টন বিভিন্ন ধরনের পশু-খাদ্য, ৪০ কন্টেইনার-বোঝাই গার্মেন্টস পণ্য,৯ টন মাছ।’এছাড়া, ৮ কন্টেইনার আর্ট পেপার এবং ২৮ কন্টেইনার বিভিন্ন ধরনের মেশিনারিজ পণ্য রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ফরিদ আল মামুন জানান,আগামী ৩০ জুন সকাল থেকে এসব পণ্যের নিলাম শুরু হবে। দুপুর পর্যন্ত দরদাতারা নির্দিষ্ট শিডিউলে নিজেদের ঐচ্ছিক দর জানিয়ে ফরম জমা দিতে পারবেন। একই দিন বিকেলে উপযুক্ত দরদাতা নির্ধারণ করে তাদের কাছে এসব পণ্য ছাড় এবং হস্তান্তর করবে কাস্টমস কর্তৃপক্ষ।
করোনা-ভাইরাসের (কভিড-১৯) কারণে গত তিন মাস ধরে কাস্টমস’র নিলাম বন্ধ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com