সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০, ৪.১৯ পিএম
  • ৮১১ বার পড়া হয়েছে

দেশে করোনা শনাক্তের ১০৯ তম দিনে এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে দেশে এ পযর্ন্ত
গতকালের চেয়ে আজ ৬ জন কম মারা গেছে। গতকাল ৪৩ জনের মৃত্যু হয়েছিল। এখন পর্যন্ত
শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ২৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ১ দশমিক ৩০ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার শূন্য দশমিক শূন্য ১ শতাংশ কম।
আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘন্টায় ১৬ হাজার ৪৩৩ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ৪৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৫০ জন বেশি শনাক্ত হয়েছে। গতকাল ১৬ হাজার ২৯২টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩ হাজার ৪১২ জন। দেশে বর্তমানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৬৬০ জন।
নমুনা পরীক্ষায় আজ শনাক্তের হার ২১ দশমিক শূন্য ৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ২০ দশমিক ৯৪ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার শূন্য দশমিক ১৩ শতাংশ বেশি।
অতিরিক্ত মহাপরিচালক জানান, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২ হাজার ৩১ জন। গতকালের চেয়ে আজ ১ হাজার ১৫১ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ৮৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৬৬৬ জন।
তিনি জানান, আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ৩৯ দশমিক ৯৬ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার শূন্য দশমিক ৫৩ শতাংশ বেশি।
ডা. নাসিমা সুলতানা জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ২৪৫টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১৭ হাজার ৫৬৩টি। গতকালের চেয়ে আজ ৩১৮টি নমুনা কম সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৬৬টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৪৩৩টি। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১৬ হাজার ২৯২টি। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১৪১টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৬০ হাজার ৪৪৪টি নমুনা পরীক্ষা হয়েছে ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com