সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

রায়পুরে অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাঁই,ক্ষতি অর্ধ কোটি 

  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২০, ৯.৫৯ পিএম
  • ৮২৯ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর:
বৈদ্যুতিক সর্টসার্কিটে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিক ভাবে ব্যবসায়ীরা জানিয়েছেন।
আজ সন্ধার পূর্বমুহূর্তে লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ মধ্যবাজারে এ অগ্নিকান্ড ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শীরা জানান- পেঁয়াজ হাটার লুবনা হোমিও হলে নামক দোকানে আগুনের সূত্রপাত ঘটে।আগুনের তীব্র লেলিহান শিখা মুহুর্তের মধ্যে আশেপাসের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে।
 আআগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ দোকানগুলোর মধ্যে ,জামাল হোসেনের লুবনা হোমিও হল, প্রান ডিস্ট্রিবিউশনের একটি দোকান, আমির হোসেনের ফ্রিজের দোকান, অশোক অধিকারির টেইলার্স দোকান , হালিমা লাইব্রেরী,মোহন ব্যাপারির -মায়ের আঁচল ফার্নিচার।
স্থানীয়রা জানান,প্রথমে লুবনা হোমিও হল থেকে আগুনের সুত্রপাত ঘটে। এরপর মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়লে স্থানীয় ও ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করে।
খবর পেয়ে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততোক্ষনে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মায়ের আঁচল ফার্নিচারের মালিক মোহন বেপারী হাউমাউ করে কেঁদে বলেন, আমার সব শেষ হয়ে গেছে। আগুনে প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যাওয়ায় আমি একেবারে নি:স্ব হয়ে পড়েছি। এ ক্ষতি আমি কিভাবে কাটিয়ে উঠবো জানি না।
ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী। ক্ষতিগ্রস্থদের দাবী ৬ টি দোকানে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
রায়পুর উপজেলা ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার মোঃ নজরুল ইসলাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে  ঘটনাস্থলে ছুটে আসি। ঘন্টাখানেক চেষ্টা লিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। বৈদ্যুতিকের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com