সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আপনার সুখের রহস্য কী?

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ৮.২১ এএম
  • ৯৯৮ বার পড়া হয়েছে
ফাইল ছবি

সুখ আসলে কি? টাকা-পয়সা, বাড়ি-গাড়ি থাকা মানেই কি সুখ? মোটেও না। যদি তেমনটা ভেবে থাকেন তবে বড্ড ভুল করছেন। টাকাই সব সুখ এনে দিতে পারে – এমন ভাবনার দিন শেষ।

সুখের জন্য আসলে যা যা দরকার তা সব সময় টাকা দিয়ে কেনা সম্ভব নয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, সুখের জন্য যে পাঁচটি বিষয় গুরুত্বপূর্ণ তা আসলে টাকা দিয়ে অর্জন করা সম্ভব না।

অক্সফোর্ডের ইকোনমিকস এবং ইংল্যান্ডের ন্যাশনাল সেন্টার ফর সোস্যাল রিসার্চ সাম্প্রতিক একটি জরিপের আয়োজন করে। সেখানে তারা ৮ হাজার ২৫০ জনকে একটি লিখিত প্রশ্ন দেয়। জানতে চাওয়া হয়েছে তাদের কাছে ভালো থাকা মানে কী?

সেখানে আর্থিক অবস্থা, কাজের নিরাপত্তা, দৈনিক ঘুমের সময়, ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে ৬০টি প্রশ্ন করা হয়।

এদের মধ্যে বেশিরভাগের উত্তরই ছিল ঘুম এবং যৌন সম্পর্কের বিষয়গুলোকেই তারা ভালো থাকার মূল উপকরণ হিসেবে উল্লেখ করেছেন।

এরপরেই এসেছে কাজের নিরাপত্তা, স্বাস্থ্য এবং সবচেয়ে কাছের কেউ বা প্রতিবেশীর সঙ্গে গল্প বা আলাপ করে সময় কাটানো।

অবাক হলেও সত্যিই যে কেউ আয় বা অর্থ উপার্জনকে ভালো থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেননি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com