সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

এসএসসি ও সমমান পরীক্ষার ফল রোববার

  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০, ৬.৪৭ পিএম
  • ৮৭০ বার পড়া হয়েছে

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী রোববার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করবেন। এরপর দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেইসবুক লাইভে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।, ফলাফল প্রাসঙ্গিক ডকুমেন্ট গণমাধ্যমে মেইল করা হবে। ফেসবুক মেসেঞ্জারেও দেওয়া হবে। ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ পাঠানো হবে।

করোনার মহামারি কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদের ব্রিফিংয়ের স্থানে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা শেষ হয় ২৭ ফেব্রুয়ারি। আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয় ৫ মার্চ। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে ফল ঘোষণা করার কথা। কিন্তু করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

এদিকে পরীক্ষার ফল পেতে সারা দেশে এ পর্যন্ত আট লাখ ১২ হাজার ৮৫০ জন শিক্ষার্থী প্রি-রেজিস্ট্রেশন করেছে।

গত ২৭ মে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে এ তথ্য জানা যায়। মোবাইল এসএমএসে ফল পেতে আগামী ২৯ মে রাত ১২টা পর্যন্ত প্রি-রেজিস্ট্রেশন করা যাবে।

৩১ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন। চলতি বছর এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীদের ফল দেওয়া হবে। এ ছাড়া শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে। কোনো অবস্থাতেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশের দিন জমায়েত হওয়া যাবে না।

রেজিস্ট্রেশন করবেন যেভাবে- প্রি-রেজিস্ট্রেশনের জন্য যেকোনো মোবাইল ফোন অপারেটরের নম্বর থেকে SSC <স্পেস> শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> Year লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন- SSC DHA ১২৩৪৫৬ ২০২০ প্রতি এসএমএসের জন্য দুই টাকা চার্জ নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com