সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬.১৮ পিএম
  • ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ ২০২৬’-কে ঘিরে প্রকাশিত হতে যাচ্ছে জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিশুসাহিত্যিক শাম্মী তুলতুলের নতুন প্রবন্ধগ্রন্থ ‘ছোটদের নজরুল’। শিশু-কিশোর পাঠকদের উপযোগী করে নজরুলের জীবন, সাহিত্য ও ভাবনার নানা দিক তুলে ধরতেই বইটি লেখা হয়েছে।

ইতোমধ্যে বইটির প্রচ্ছদ আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেয়েছে। সোহানুর রহমান অনন্তের প্রচ্ছদে বইটি প্রকাশ করছে দেশের প্রকাশনা অঙ্গনের পরিচিত প্রতিষ্ঠান ‘বইপত্র প্রকাশন’। ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে বইটি প্রকাশের প্রস্তুতি চলছে।

বড়দের সাহিত্যচর্চার পাশাপাশি শিশুসাহিত্যেও নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন শাম্মী তুলতুল। দেশের প্রথম সারির বিভিন্ন পত্রিকায় লেখালেখির মাধ্যমে তিনি পাঠকপ্রিয়তা অর্জন করেছেন। দেশের গণ্ডি পেরিয়ে ভারতেও তার সাহিত্যচর্চা পাঠকের দৃষ্টি কেড়েছে।

চট্টগ্রাম শহরে জন্ম নেওয়া এ লেখকের বাংলাদেশ ও ভারত মিলিয়ে এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৭টি। সাহিত্যচর্চায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন।

‘ছোটদের নজরুল’ প্রসঙ্গে শাম্মী তুলতুল বলেন, তথ্যভিত্তিক বই লেখা বেশ পরিশ্রমসাধ্য। তবে শিশুদের জন্য বই লিখতে হলে বিষয়বস্তুর পাশাপাশি ভাষা ও উপস্থাপনার ক্ষেত্রেও বিশেষ সতর্কতা প্রয়োজন। শিশু-কিশোরদের কাছে নজরুলকে সহজভাবে তুলে ধরার লক্ষ্যেই বইটি লিখেছেন তিনি।

তুলতুল বলেন, “নজরুলকে নিয়ে এটি আমার দ্বিতীয় বই প্রকাশ হবে, যদি সবকিছু অনুকূলে থাকে। আমার নতুন প্রকাশকের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। তিনি আমাকে বিশেষ সুযোগ দিয়েছেন।”

নজরুলের সাহিত্য ও দর্শনের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় আরও গভীর করার প্রত্যাশায় প্রকাশিত হতে যাওয়া ‘ছোটদের নজরুল’ শাম্মী তুলতুলের সাহিত্যভাণ্ডারে নতুন সংযোজন হতে যাচ্ছে। ‘নজরুল বর্ষ ২০২৬’-এ শিশু-কিশোরদের জন্য নজরুলকে কেন্দ্র করে বইটির প্রকাশনা বিশেষ তাৎপর্য বহন করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com