সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯.০২ পিএম
  • ৫২ বার পড়া হয়েছে

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রামঃ- চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পুলিশের অভিযানে মো. রকিব হোসেন ওরফে রাকিব (২৬) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, ইপিজেড ও কর্ণফুলী থানায় বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।

বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বিপিএমের নেতৃত্বে এসআই মো. আব্দুল ওয়াদুদ চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রকিবকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, রকিব ইপিজেড থানায় গত ১৮ আগস্ট দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। ওই মামলায় দণ্ডবিধির ৩৪১, ৩০৭, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ২২৫(বি), ৪২৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে রকিবের বিরুদ্ধে ইপিজেড ও কর্ণফুলী থানায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি মাদকদ্রব্য, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের ধারায়ও অভিযোগ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি ও আগস্ট মাসেও তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ইপিজেড থানা পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রকিবকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, রকিবের বিরুদ্ধে থাকা আটটি মামলায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তারের পর রকিবকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ইপিজেড থানা পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com