সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সাব্বির আহমেদ শ্রাবণের “শয়তানের নিঃশ্বাস “

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ২.৫১ পিএম
  • ৫৯ বার পড়া হয়েছে
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ:- প্রেমের আড়ালে লুকিয়ে থাকা এক অন্ধকার গোপন রহস্যের গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন একক নাটক ‘শয়তানের নিঃশ্বাস’। নাটকটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশের পাশাপাশি এর প্রচারের তারিখও ঘোষণা করা হয়েছে। ২৮ আগস্ট রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন-এর পর্দায় নাটকটি প্রচারিত হবে।

নুসরাত নাহার লাবন্যের চিত্রনাট্যে, নাটকটি পরিচালনা করেছেন শাব্দিক শাহিন। নির্মাতার ভাষ্য, ভালোবাসা, ভয় ও রহস্যের আবহে এগিয়ে যাবে নাটকের কাহিনি, যেখানে সম্পর্কের আড়ালে উন্মোচিত হবে এক অপ্রত্যাশিত সত্য।

প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও মাহমুদা মাহা। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে রয়েছেন কাজী আনিসুল হক বরুণ, মৌ শিখা, এম. এ. শাইম এবং সাব্বির আহমেদ শ্রাবণ।

নাটকটির সম্পাদনা ও কালার করেছেন জুয়েল মাহমুদ। সংগীত পরিচালনা করেছেন কাওসার খান এবং প্রযোজনা করেছেন এম. এ. শাইম।

রোমান্টিক থ্রিলার ঘরানার এই নাটকটি রহস্যপ্রিয় দর্শকদের জন্য ভিন্ন স্বাদের একটি আয়োজন হিসেবে ২৮ আগস্ট মাছরাঙা টেলিভিশনের পর্দায় দেখা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com