সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১ জুন থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু হবে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ১১.৩৭ পিএম
  • ৭৯৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ আজ অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। কোভিড-১৯ মহামারীর কারণে দুই মাসেরও বেশি ধরে বন্ধ থাকার সময় পরে আগামী ১ জুন থেকে সীমিত আকারে বিমান চলাচল শুরু হবে।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব এম মহিবুল হক আজ বাসসকে বলেন, ‘আমরা সীমিত আকারে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং ঢাকা-সৈয়দপুর রুটে বিমান চলাচল করবে। তবে, আন্তর্জাতিক রুটে ১৫ জুন পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত রয়েছে।’
সিনিয়র সচিব বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে তারা রাজশাহী ও যশোরসহ সাতটি আভ্যন্তরীণ রুটে পুনরায় বিমান চালু করার বিষয়ে ১৫ জুনের পরে বিবেচনা করবেন।
তিনি বলেন, আমরা আন্তর্জাতিকভাবে চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়েও বিবেচনা করছি, পরিস্থিতির উপর নির্ভর করে ১৫ জুনের পরে বিমানের পরিচালনার কথা ভাবছি।’ তিনি আরো বলেন, লন্ডন রুটে বিমান পুনরায় চালু করা সরকারের বিবেচনাধীন।
সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের গাইডলাইন অনুসারে, সকল এয়ারলাইন্সকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য প্রতিটি ফ্লাইটে কমপক্ষে ৩০ থেকে ২৫ শতাংশ আসন খালি রাখতে হবে, কমপক্ষে দুই যাত্রীর মধ্যে একটি সিটের ফাঁক রাখতে হবে, যদি তারা একই পরিবারের সদস্য না হয়ে থাকেন।
যদি কোনও যাত্রীর কোভিড-১৯ উপসর্গ পাওয়া যায়, ক্রু সদস্যদের উচিত অবিলম্বে গন্তব্য বিমানবন্দরের সাথে যোগাযোগ করা এবং অবতরণের পরে বিমানবন্দর স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে সন্দেহভাজন রোগীকে হস্তান্তর করা।
এয়ারলাইন্সের সকল কর্মীকে মাস্ক, গ্লাভস এবং ডিসপোজেবল ক্যাপ পরতে হবে। বিমানের পাইলট ও ক্রুদের জন্য অনুরূপ বিধি-নিষেধ জারি করা হয়েছে।
যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করা হবে এবং চেক-ইন কাউন্টারগুলোর সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে।(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com