সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ের কারিবা হ্রদে যাত্রীবোঝাই ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৪.২০ পিএম
  • ৬৪ বার পড়া হয়েছে

জিম্বাবুয়ের কারিবা হ্রদে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ফেরি ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৭ জন নিখোঁজ রয়েছেন। বুধবার (১২ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) প্রবল ঢেউয়ের ধাক্কায় ফেরিটি উল্টে যায়। ফেরিটি উত্তরাঞ্চলীয় শহর কারিবা থেকে কয়েকটি দ্বীপ ও মাছ ধরার ক্যাম্পে যাত্রী পরিবহন করছিল।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ফেরিটিতে ১১৪ প্রাপ্তবয়স্ক যাত্রী, পাঁচ ক্রু সদস্য এবং কয়েকজন শিশু ছিল। অথচ ফেরিটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। অর্থাৎ ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে চলছিল ফেরিটি।

জিম্বাবুয়ের সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) জানিয়েছে, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৭৭ জনকে জীবিত উদ্ধার করেছে। এছাড়া ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো প্রায় ২৭ জনের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি উদ্ধারকাজে সহায়তার জন্য একটি বিশেষায়িত জলযান উদ্ধারকারী ইউনিটকে বিমানযোগে ঘটনাস্থলে নেওয়া হয়েছে।

কারিবা হ্রদটি জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তে অবস্থিত। রাজধানী হারারে থেকে হ্রদটির দূরত্ব ৩০০ কিলোমিটারের বেশি।

জলধারণ ক্ষমতার হিসাবে কারিবা হ্রদ বিশ্বের সবচেয়ে বড় কৃত্রিম হ্রদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com