সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাটজার পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি সাফওয়ান, সাধারণ সম্পাদক ইমন চৌধুরী

  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৩.১৪ এএম
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :-দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর ২০২৬-২০২৭ বছরের জন্য ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আহ্বায়ক কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় দেশ টেলিভিশনের রিপোর্টার আলীমুজ্জামান সাফওয়ান-কে সভাপতি এবং একুশে টেলিভিশনের রিপোর্টার ইমন চৌধুরী-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. শাহাদাত হোসেন ( দেশ সমাচার), সহ-সভাপতি কাজী ফয়সাল ( চ্যানেল ২৪), যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ( দৈনিক ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মুরাদ ( দৈনিক ইনকিলাব), দপ্তর সম্পাদক দাউদ হাসান ( মাছরাঙা টেলিভিশন), অর্থ সম্পাদক তানজিলা খান মীম ( এখন টেলিভিশন) এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আরেফিন (সময় টেলিভিশন)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম ( নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন) এবং রাশেদ আনিস ( একাত্তর টেলিভিশন)।

সভায় জানানো হয়, নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি আগামী ২০২৬-২৭ বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে দেশের এভিয়েশন ও ট্যুরিজম খাতে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রাপ্তি সহজীকরণ, প্রশিক্ষণ, গবেষণা, পেশাগত অধিকার সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় জোরদারে কাজ করবে।

নবনির্বাচিত সভাপতি আলীমুজ্জামান সাফওয়ান বলেন, “বাংলাদেশের এভিয়েশন ও ট্যুরিজম খাত দেশের অর্থনীতির অন্যতম সম্ভাবনাময় খাত। এই খাতের ইতিবাচক অগ্রগতি, সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশের মানুষের সামনে তুলে ধরতে বাটজা কাজ করবে। একই সঙ্গে এভিয়েশন ও ট্যুরিজম বিটে কর্মরত সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং অধিকার রক্ষায় সংগঠন সর্বোচ্চ ভূমিকা পালন করবে। আমরা সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে সমন্বয় করে দেশের এভিয়েশন ও পর্যটন শিল্পের টেকসই উন্নয়নে গঠনমূলক সাংবাদিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com