সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

বিসিবির ৩৭ আম্পায়ারের সঙ্গে চুক্তি নবায়ন আইসিসি

  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮.৪২ পিএম
  • ৬০ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৩৭ জন আম্পায়ার, ৮ জন ম্যাচ রেফারি, ১ জন কোচ ও ৮ জন স্কোরারের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করতে যাচ্ছে। ৩৭ আম্পায়ার তালিকায় নেই আইসিসি এলিট প্যানেলের একমাত্র বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত। বিসিবির নির্ভরযোগ্য সূত্র সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে।

বিসিবির নতুন চুক্তিতে শরফুদ্দৌলাকে না রাখার কারণ স্পষ্ট করে কেউই বলেননি। তবে গত বছর ঘরোয়া ক্রিকেটে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে শরফুদ্দৌলাকে বোর্ড না রাখতে পারে এমন কথা শোনা যাচ্ছে। যার সূত্রপাত শরফুদৌল্লার পদত্যাগ ইস্যু।

২০২৫ সালের এপ্রিলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছিলেন শরফুদ্দৌলা। কিন্তু তার সেই পদত্যাগপত্র তৎকালীন বোর্ড গ্রহণ করেনি। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তাওহীদ হৃদয়ের শাস্তির ইস্যুতে বোর্ডের হস্তক্ষেপ মোটেও ভালোভাবে নেননি। ক্ষোভ আর অপমান থেকেই ঘরোয়া ক্রিকেটের ম্যাচে আর আম্পায়ারিং না করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর বোর্ডকে এপ্রিলের শুরুতেই চিঠি পাঠান।

ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন মোহামেডানের ক্রিকেটার তাওহীদ হৃদয়। পরে সংবাদমাধ্যমের সামনে আম্পায়ারদের নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করায় তাকে চারটি ডিমেরিট পয়েন্ট দেয়ার পাশাপাশি আরও এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়। সব মিলিয়ে দুই ম্যাচ নিষিদ্ধ থাকার কথা ছিল মোহামেডান অধিনায়কের। কিন্তু এক ম্যাচ পরই অগ্রণী ব্যাংকের বিপক্ষে সুপার লিগের ম্যাচে খেলেন তাওহীদ। এ ঘটনায় দেশের আম্পায়ারদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। যার ফলশ্রুতিতে শরফুদ্দৌলা পদত্যাগ করার মতো কঠিন সিদ্ধান্ত নেয়। বিসিবির সঙ্গে তার চুক্তি শেষ করেন।

কিন্তু বিসিবি তার পদত্যাগপত্র গ্রহণ না করে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত মাসিক ২ লাখ টাকা করে বেতন দিয়ে যায়। নতুন করে এরপর তার সঙ্গে আর চুক্তি নবায়ন হয়নি।

আম্পায়ার ও স্কোরার বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন, ‘যদি চুক্তি নবায়ন না হয়ে থাকে তাহলে সে অটোমেটিক্যালি আর বেতন পাবে না। এটার মানে এই না যে রেজিগনেশন একসেপ্ট হয়েছে। আমি যতদূর জানি উনার চুক্তি এপ্রিল পর্যন্ত ছিল। এটা সম্ভবত রিনিউ হয়নি। চুক্তি নবায়ন না হওয়া মানেই তো বাতিল হয়ে যাওয়া। আমার ধারণা এটাই হয়েছে।’

পদত্যাগপত্র নিয়ে তার সাফ কথা, ‘এটা তো কমন সেন্স। গত বছর রেজিগনেশন দিয়েছে, এরপরও যদি ৫ মাস বেতন পায় তার মানে রেজিগনেশন ৫ মাস পরে একসেপ্ট হয়? অবশ্যই না। এটা বলার জন্য অন্য কিছু লাগে না। এটা হতে পারে যে চুক্তি নবায়ন হয় নাই। বোর্ডের সিদ্ধান্ত তার চুক্তি নবায়ন না করার। যেখানে আম্পায়ার বিভাগের কোনো হাত নেই।’   বিসিবির একজন আম্পায়ার ও ম্যাচ রেফারির পরামর্শে বোর্ড এমন সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। অথচ আইসিসির এলিট প্যানেলের বাংলাদেশের একমাত্র আম্পায়ারকে বোর্ডের সঙ্গে না রাখা দৃষ্টিকটু। বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ, অ্যাশেজের মতো বড় আয়োজনে দাপটের সঙ্গে শরফুদ্দৌলা কাজ করেছেন। তার অভিজ্ঞতা বোর্ড কাজে লাগানোর উদ্যোগই নিল না!

এদিকে পদত্যাগপত্র গ্রহণের যে খবর ছড়ানো হয়েছে তার কিছুই জানেন না শরফুদ্দৌলা। এপ্রিলের পর তিনি বোর্ডের থেকে বেতন পাননি। এরপর নিশ্চিত হয়ে যান, বোর্ড তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি। বিষয়টি নিয়ে কারো সঙ্গে কথা বলারও প্রয়োজনও অনুভব করেননি এলিট প্যানেলের এই আম্পায়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com