সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

কেরানীগঞ্জে ১০ বছর ধরে চলছিলো ইয়াবার কারখানা

  • আপডেট সময় সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ৮.২০ পিএম
  • ৪০ বার পড়া হয়েছে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে রাসায়নিক শিল্প ও রঙের দোকানের আড়ালে গড়ে ওঠা আরও একটি ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সোমবার (৩ আগস্ট) সকালে মদিনা কমপ্লেক্সে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-২-এর একটি দল।

আটকরা হলেন— ইয়াবা তৈরির তথাকথিত ‘কেমিস্ট’ নাসির এবং ইয়াবা চালানের ডিলার ফয়সাল।

র‌্যাব-২-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, নাসির দীর্ঘ ১০ বছর ধরে কেমিক্যাল ইন্ডাস্ট্রি ও রঙের ব্যবসার আড়ালে মদিনা কমপ্লেক্সের একটি কক্ষে এই কারখানা পরিচালনা করে আসছিলেন। তিনি নিজেই ইয়াবা তৈরির মূল কারিগর হিসেবে কাজ করতেন। চট্টগ্রাম থেকে ইয়াবা তৈরির প্রয়োজনীয় কাঁচামাল এনে এই কারখানায় প্রতিদিন হাজার হাজার পিস ইয়াবা তৈরি করা হতো, যা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দেওয়া হতো।

অন্যদিকে, আটক ফয়সাল কারখানাটিতে উৎপাদিত বিপুল পরিমাণ ইয়াবার ডিলার হিসেবে কাজ করতেন। তৈরি করা ইয়াবাগুলো সারাদেশে মাদক কারবারিদের কাছে সরবরাহ করার মূল দায়িত্ব ছিল তার ওপর।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, মাদকের এই সংঘবদ্ধ চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও আটক করতে র‌্যাবের তল্লাশি ও অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com