সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

  • আপডেট সময় বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৩.১২ পিএম
  • ৭৫ বার পড়া হয়েছে

আর্জেন্টিনা আর অবিশ্বাস্য প্রত্যাবর্তন–এই গল্পেই বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। পিছিয়ে পড়া আর্জেন্টিনা শেষ মিনিটে মিসরের জালে বল জড়িয়েছে তিনবার।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় শেষ ষোলোর ম্যাচে ২-০ গোলে পিছিয়ে পড়েও ৩-২ গোলের নাটকীয় জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে মেসি-আলভারেজরা।

এরপরই আর্জেন্টিনা সমর্থকদের নজর ছিল কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষের দিকে। সেই লড়াইয়ে কারা হবে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ? সেটি জানতে অবশ্য আর্জেন্টিনা সমর্থকদের খুব বেশি অপেক্ষা করতে হলো না।

শেষ ষোলোর সর্বশেষ ম্যাচে মঙ্গলবার দিনগত রাত ২টায় মুখোমুখি হয়েছিল কলম্বিয়া ও সুইজারল্যান্ড। দুই দলের লড়াই হয়েছে জমজমাট। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো গোল আসেনি। এরপর টাইব্রেকারে কলম্বিয়াকে ৪-৩ গোলে হারিয়ে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে এবার আর্জেন্টিনার মুখোমুখি হবে সুইজারল্যান্ড। শেষ আটের এই লড়াই মাঠে গড়াবে আগামী রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায়।

টুর্নামেন্টের এই পর্যায়ে এরই মধ্যে সাতটি দেশ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। আর্জেন্টিনা ছাড়াও শেষ আটের লড়াইয়ে জায়গা করে নেওয়া অন্য দলগুলো হলো—মরক্কো, ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন ও বেলজিয়াম। অন্যদিকে, ব্রাজিল ও পর্তুগালের মতো হেভিওয়েট দলসহ মোট সাতটি দেশ টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনালের এই বাধা সাফল্যের সঙ্গে পার করতে পারে, তবে সেমিফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে হ্যারি কেইনের ইংল্যান্ড অথবা আর্লিং হাল্যান্ডের বিধ্বংসী নরওয়ে। আর ভাগ্য সহায় হলে ফাইনালে মেসিদের অপেক্ষায় থাকতে পারে কিলিয়ান এমবাপের ফ্রান্স কিংবা স্পেনের মতো শক্তিশালী কোনো দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com