সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল

  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১.৩০ এএম
  • ৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধি:-সদ্য এমফিল ডিগ্রি অর্জনকারী মুহাম্মাদ ইবরাহীম খলিল এবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন।

গত ৩০ জুন, মঙ্গলবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ঢাকাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটে শ্রেষ্ঠ মাদরাসা ও শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তাকে  এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ড. আ.ন.ম এহসানুল হক মিলন এমপি প্রধান অতিথি হিসেবে নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষার্থীদের হাতে এবং শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। সম্প্রতি তিনি ২০২৪ সালের কামিল (মাস্টার্স) ফিকহ বিভাগের পরীক্ষায় অংশগ্রহণ করে  সবগুলি বিষয়ে এ প্লাস পেয়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর অ্যাওয়ার্ডে ভূষিত হন।

মুহাম্মাদ ইবরাহীম খলিল ১৯৯৩ সালের ১০ জুন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একই গ্রামের  মো: আবুল কালাম ও ফাতিমা বেগমের জ্যেষ্ঠপুত্র ।

মুহাম্মাদ ইবরাহীম খলিল কাউখালী উপজেলার নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদরাসা থেকে ২০০২ সালে ট্যালেন্টপুলে ইবতেদায়ী বৃত্তি, ২০০৮ সালে দাখিল ও ২০১০ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ এবং ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে অনার্স আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করে সারাদেশে প্রথম স্থান লাভ করেন এ কৃতি শিক্ষার্থী। ২০১৫ সালে একই বিভাগে মাস্টার্স পরীক্ষায়ও রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তিনি ২০১৬ সনে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় প্রভাষক পদে নিযুক্ত হন। শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষণা প্রবন্ধ রচনা ও গ্রন্থ প্রণয়ন করে চলেছেন। ইতোমধ্যে ২টি বই প্রকাশিত হয়েছে মেধাবী এ তরুণের। তিনি সবার দুআ প্রার্থী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com