সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ঢাকার তিন হাসপাতালে র‌্যাবের অভিযান, ১১ দালাল আটক

  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭.৪৬ পিএম
  • ৫৯ বার পড়া হয়েছে

দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) এই অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে আসা সহজ-সরল রোগীদের বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে ভাগিয়ে নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিলেন বলে জানিয়েছে র‍্যাব। অভিযান শেষে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ আটকদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

র‍্যাব-২-এর উপ-অধিনায়ক নিফাজ রহমান বলেন, চক্রটি সুকৌশলে গ্রাম থেকে আসা রোগীদের সরকারি হাসপাতালের সেবা থেকে বঞ্চিত করে ভুঁইফোড় বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দিতো। এতে রোগীরা একদিকে যেমন আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন, অন্যদিকে ভুল চিকিৎসার ঝুঁকিতে পড়ছেন।

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ আরও জানান, রোগীদের জিম্মি করে যেসব বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এই অনৈতিক বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য কমাতে র‍্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

– একাত্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com