সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পিরোজপুরের ইবরাহীম খলিলের এমফিল ডিগ্রি অর্জন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ২.২৭ পিএম
  • ৭০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ= পিরোজপুরের কাউখালী উপজেলার কৃতি সন্তান মুহাম্মাদ ইবরাহীম খলিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে মাস্টার অব ফিলোসফি (এমফিল) ডিগ্রি অর্জন করেছেন। গত ১০ মে বিশ্ববিদ্যালয়ের ৭৮তম একাডেমিক কাউন্সিল সভায়  এবং ২১ মে অনুষ্ঠিত ১১১ তম সিন্ডিকেট সভায় তার এমফিল ডিগ্রির অনুমোদন দেওয়া হয়। তার গবেষণার বিষয় ছিল ‘সন্তান প্রতিপালনে আল-কুরআন ও আস-সুন্নাহ এর নির্দেশনা : প্রেক্ষাপট বাংলাদেশ’ (Guidance of Al-Quran and As-Sunnah in Parenting: Perspective Bangladesh)|

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট কলামিস্ট ড. মুহাম্মাদ খাইরুল ইসলাম এর তত্ত্বাবধানে এ ডিগ্রি অর্জন করেন। থিসিস মূল্যায়ন ও পরীক্ষা কমিটির চেয়ারম্যান ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.  মো. রইছ উদদীন ও বিশেষজ্ঞ ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ওয়ালি উল্যাহ।

মুহাম্মাদ ইবরাহীম খলিল ১৯৯৩ সালের ১০ জুন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বদরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একই গ্রামের  মো. আবুল কালাম ও ফাতিমা বেগমের জ্যেষ্ঠপুত্র ।

মুহাম্মাদ ইবরাহীম খলিল কাউখালী উপজেলার নাঙ্গুলী নেছারিয়া কামিল মাদরাসা থেকে ২০০২ সালে ট্যালেন্টপুলে ইবতেদায়ী বৃত্তি, ২০০৮ সালে দাখিল ও ২০১০ সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ এবং ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা থেকে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে অনার্স আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করে সারাদেশে প্রথম স্থান লাভ করেন এ কৃতি শিক্ষার্থী। ২০১৫ সালে একই বিভাগে মাস্টার্স পরীক্ষায়ও রেকর্ড পরিমাণ সিজিপিএ অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ থেকে ফার্স্ট ক্লাস পেয়ে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষকতার পাশাপাশি তিনি গবেষণা প্রবন্ধ রচনা ও গ্রন্থ প্রণয়ন করে চলেছেন। ইতোমধ্যে ২টি বই প্রকাশিত হয়েছে মেধাবী এ তরুণের। তিনি সবার কাছে দুআ চেয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com