সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আদ্-দ্বীন হাসপাতালের ৬ জন নবজাতক শিশুর আকস্মিক মৃত্যুর ব্যাপারে হাসপাতাল কতৃর্পক্ষের বক্তব্য ও গভীর দুঃখ প্রকাশ

  • আপডেট সময় বুধবার, ২৭ মে, ২০২৬, ৭.৩১ পিএম
  • ৫৯ বার পড়া হয়েছে

আদ্-দ্বীন হাসপাতালের মগবাজার আজ বুধবার ৬টি শিশুর মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষ গভীর দুঃখ ও শোক প্রকাশ করছে। আকস্মিক এ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

ঘটনার প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ২৬ মে ২০২৬ দিবাগত রাত ২ টার দিকে হাসপাতালের ২য় তলায় অবস্থিত পোস্ট অপারেটিভ ওয়ার্ড-২ শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রগুলো চালু থাকলেও একাধিক নবজাতক শিশুর মায়েরা সেগুলো বন্ধ করার জন্য বলেন। একপর্যায়ে কর্তব্যরত নার্সরা সেগুলো বন্ধ করে দেন।

রাত ৩টার দিকে আবার এসি চালু করা হয়। এরপর রাত ৪ টার দিকে ১জন বাচ্চা অস্বাভাবিকভাবে কান্না করতে থাকলে দ্রুত নবজাতক শিশুর পরিচর্যা কেন্দ্র এনআইসিইউ’তে নিয়ে যাওয়া হয়। পর্যায়ক্রমে অন্য ৫ জন বাচ্চাকেও দ্রুত সময়ের মধ্যে এনআইসিইউ’তে নিয়ে যাওয়া হয়।

সকাল ৬টার সময় ১ম বাচ্চা মারা যায় এবং সকাল ৬টা থেকে ৯ টার মধ্যে অন্য ৫ নবজাতক শিশু মারা যায়। এই ওয়ার্ডে সদ্য ডেলিভারি হওয়া মায়েরা বাচ্চা সহ অবস্থান করেন এবং রাতের বেলা ৩ জন নার্স দায়িত্বরত অবস্থায় ছিলেন।

উল্লেখ্য ঘটনা ঘটার সাথে সাথে হাসপাতালের উর্ধ্বতন সকল দায়িত্বশীল কর্মকতার্ এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখার জন্য হাসপাতালে অবস্থান করছেন। এখানে উল্লেখ্য যে, এ ধরনের মর্মান্তিক ও দুঃখজনক দূর্ঘটনা কেন ঘটল সে বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে আদ্–দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ সার্বিকভাবে সহযোগিতা করছেন।

আদ্-দ্বীন কর্তৃপক্ষও অভ্যন্তরীণভাবে এ মর্মান্তিক ঘটনার তদন্ত করছে। ঘটনায় কারও গাফিলতি কিংবা ত্রুটি চিহ্নিত হলে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com