সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার, কাভার্ড ভ্যান জব্দ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ২.৫৮ পিএম
  • ৯৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ- চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ এবং এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ লাখ ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি কাভার্ড ভ্যানযোগে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম শহরের দিকে আনা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল কর্ণফুলী থানাধীন ফকিরনীরহাট এলাকার শাহ মোহছেন আউলিয়া (র.) সংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি শুরু করে।

একপর্যায়ে বাঁশখালী-আনোয়ারা থেকে চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যান সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়িটির পেছনের অংশের নিচে বাম পাশে বিশেষ কৌশলে তৈরি করা লোহার গোপন চেম্বার থেকে কালো স্কচটেপে মোড়ানো ২৩ হাজার ৬৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অভিযানকালে কাভার্ড ভ্যানের চালক নাজমুল হক (৩৭) কে আটক করা হয়। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ফাজিলপুর এলাকার বাসিন্দা এবং মো. বেলাল হোসেনের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব কর্মকর্তারা জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে মাদক সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলেও দাবি করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা, জব্দকৃত কাভার্ড ভ্যান এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, মাদক নির্মূলে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা ও মহাসড়ককেন্দ্রিক নজরদারি আরও জোরদার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com