সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

পতেঙ্গায় দুই চোরাকারবারি কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড

  • আপডেট সময় শনিবার, ২৩ মে, ২০২৬, ২.৫৪ এএম
  • ৮৭ বার পড়া হয়েছে

শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে ঘাটে তোলার সময় প্রায় ১ লক্ষ ৩৬ হাজার টাকা মূল্যের ৮০০ শত লিটার ভোজ্য তেল ও নগদ টাকাসহ দুই জন চোরাকারবারি কে আটক করেছে কোস্ট গার্ড।

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১০ নং ঘাট সংলগ্ন এলাকায় গতকাল ২২ মে শুক্রবার দুপুর ৩ টার সময়  কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন সময়ে উক্ত এলাকায় বাণিজ্যিক জাহাজ থেকে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে খালাসকৃত প্রায় ১ লক্ষ ৩৬ হাজার টাকা মূল্যের ৮০০শত  লিটার ভোজ্য তেল (পাম ওয়েল) সাম্পান বোট হতে ঘাটে তোলার সময় নগদ ৪ লক্ষ ১১ হাজার ৬ শত ৪০ টাকাসহ দুই জন চোরাকারবারি কে আটক করা হয়েছে। 

জব্দকৃত ভোজ্য তেল, পাচার কাজে ব্যবহৃত বোট, নগদ টাকা ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com