সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬.২৫ পিএম
  • ৬৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার
গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টারঃ-
ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

জানা যায়,বুধবার (১৩ মে ২০২৬) জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও সূত্রে জানা যায়,এক গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোঃ আব্দুল লাজিম জুয়েল (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।সেসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ৪ গ্রাম ভাঙা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।এ মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক মোঃ হারুন আর রশিদ জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অবয়াহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com