সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

চট্টগ্রামের এসপি গুরুতর আহত: সরকারি বাংলোতে দুর্ঘটনা, হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৪.৫৫ পিএম
  • ৭৩ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ-চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান সোমবার (৩০ মার্চ) সকালে তাঁর সরকারি বাংলোর বাথরুমে হঠাৎ পড়ে গুরুতর আহত হন। নগরের সিআরবি এলাকায় অবস্থিত সরকারি বাংলোটিতে ঘটে এই দুর্ঘটনা। পরে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয়।

পুলিশ সূত্র জানায়, পা পিছলে পড়ে আহত হওয়ার সঙ্গে সঙ্গে বাসার কর্মচারীরা দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানায়, এসপির বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে এবং উন্নত চিকিৎসা প্রয়োজন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, সোমবার দুপুরের দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ব্যবস্থায় হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় পৌঁছে এসপি নাজির আহমেদ খানকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর)-এ ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

একজন দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে নাজির আহমেদ খানের আকস্মিক দুর্ঘটনায় প্রশাসনসহ বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও প্রশাসনিক কর্মকর্তারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com