সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নিউ মুরিংয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১২.২৩ এএম
  • ৭৮ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিবেদকঃ-চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের নিউ মুরিং এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় স্থানীয় ইউসুফ মালুম জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইপিজেড থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষা ও ক্রীড়া সংগঠক মোঃ রোকন উদ্দিন মাহমুদ খলিল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ছিল গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের কল্যাণমুখী রাজনীতি প্রতিষ্ঠা করা। তার দেখানো পথে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজে ঐক্য ও সম্প্রীতি গড়ে তুলতে হবে।” তিনি রমজানের শিক্ষা থেকে আত্মশুদ্ধি ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদস্য মোঃ নূর উদ্দিন মুন্না এবং ইপিজেড থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নূর উদ্দিন শরীফ দিদার। তারা বলেন, রমজান মানুষের মাঝে সহমর্মিতা, ধৈর্য ও ত্যাগের শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই রমজানের প্রকৃত চেতনা।

এসময় আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল মতিন, সহ-সভাপতি মোঃ জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আরশাদ আবেদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রাহাত হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সহ-সম্পাদক মোঃ আব্দুল আহাদ, সহ-প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, দেলোয়ার হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের শেষপর্বে ইউসুফ মালুম জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ হারুন উর রশীদ বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দোয়া মোনাজাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

পরিশেষে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে রমজানের তাৎপর্যপূর্ণ ইফতার পরিবেশন করা হয়। আয়োজকরা জানান, সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com