সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা

  • আপডেট সময় শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭.৩৮ পিএম
  • ৮৫ বার পড়া হয়েছে

(খতমে কোরআন, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত)

বিশেষ প্রতিবেদকঃ-পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, খতমে কোরআন, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর সিআরবি তাসফিয়া গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী টিটুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন-এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ঢাকার সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ খাইরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগর শাখার উপদেষ্টা এস. এম. আজিজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব মো. মাসুদ আলম সাগর এবং কবি, সাহিত্যিক ও প্রাবন্ধিক, বন্ধু সাহিত্য পাতার সভাপতি সায়দুল হক।

এ সময় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, সফিকুর রহমান, জাহাঙ্গীর আলম আপন প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান মাস সিয়াম সাধনার মাস। এ মাসে নামাজ, রোজা ও ইবাদত-বন্দেগির মাধ্যমে মানুষ আত্মশুদ্ধির সুযোগ লাভ করে এবং মহান আল্লাহ তাআলার কাছে জীবনের সকল গুনাহ মাফ চাওয়ার এক বিশেষ সময় পাওয়া যায়।

প্রধান বক্তা তাঁর বক্তব্যে বলেন, রমজানের পবিত্রতা রক্ষা করে সকল ধর্মপ্রাণ মুসলমানকে বেশি বেশি ইবাদত-বন্দেগিতে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ এনে দেয়। একই সঙ্গে মানবকল্যাণ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার জন্যও এ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতি এস. এম. আহসানুল কবির চৌধুরী টিটু তাঁর সমাপনী বক্তব্যে বলেন, সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত খতমে কোরআন, ইফতার ও দোয়া মাহফিলে সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছে। এজন্য তিনি সংগঠনের সকল সদস্য-সদস্যাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সংগঠনকে আরও এগিয়ে নিতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সভায় আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। পরে কেক কেটে সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com