সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ইপিজেড থানা বিএনপি নেতাদের সঙ্গে সিটি মেয়রের বৈঠক

  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬, ২.৪৬ এএম
  • ৭৫ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইপিজেড থানা ও ৩৯ নম্বর ওয়ার্ডের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃবৃন্দ। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নেতারা এলাকার বিভিন্ন নাগরিক সমস্যা তুলে ধরেন। তাঁদের মধ্যে ছিলেন—৩৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেল, থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ও নগর বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. জাবেদ আনসারী এবং ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন। এ ছাড়া দলের আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ জানান, ওয়ার্ডের বিভিন্ন সড়ক, নালা-নর্দমা, ড্রেন-কালভার্ট ও সরু অলি-গলির ভাঙা অংশ দ্রুত সংস্কার প্রয়োজন। পাশাপাশি ময়লা-আবর্জনা অপসারণে ভ্যানগাড়ি ও পরিচ্ছন্নতাকর্মীর সংখ্যা বাড়ানো, চসিক কার্যালয়ে নাগরিক সেবা নিশ্চিতকরণ, নাগরিক সনদ, ওয়ারিশ সনদ ও জন্মনিবন্ধন সনদপ্রাপ্তি সহজ করা এবং জোয়ারের প্রবল স্রোতের পানি দ্রুত নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা। এলাকাবাসীর পক্ষ থেকে অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বানও জানানো হয়।

থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাবেদ আনসারী বলেন, বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে মেয়রের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

মেয়র ডা. শাহাদাত হোসেন অভিযোগ ও দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়ার আশ্বাস দেন। তিনি নগর উন্নয়নে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সর্বজনীন অংশগ্রহণ ও সমন্বয়ের আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com