সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

আনসার ও ভিডিপির উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.০৩ এএম
  • ৬৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-চট্টগ্রাম, ১২ ফেব্রুয়ারি: আসন্ন জাতীয় সংসদ ও গণভোট নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের মতবিনিময় অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর উপ-পরিচালক রায়হান ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ।

গত বুধবার (১২-০২-২০২৬) বিকেলে নগরীর ফয়েস লেক এলাকায় অবস্থিত আনসার ও ভিডিপির রেস্ট হাউজে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আসন্ন নির্বাচনে চট্টগ্রাম জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার ও ভিডিপির ভূমিকা, মাঠপর্যায়ের প্রস্তুতি এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে এ সময় আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন এসএসসি ’৯১ চট্টগ্রাম বিভাগের ক্রিয়েটর, এডমিন ও সমন্বয়কারী মোঃ আনিসুল চৌধুরী, উপদেষ্টা আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী, সাধারণ পরিষদের সভাপতি মোঃ নূর উদ্দিন জাহেদ, মানবিক পরিষদের সভাপতি তৈয়ব তাহের, এডমিন এস এম আহসানুল কবির চৌধুরী টিটু, কাজী মাসুদ পারভেজসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদারিত্ব ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নির্বাচনের দিন কেন্দ্রভিত্তিক নিরাপত্তা, ভোটারদের নির্বিঘ্নে ভোটদান নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার ও ভিডিপির ভূমিকা তাৎপর্যপূর্ণ।

উপ-পরিচালক রায়হান ফকির নির্বাচনী দায়িত্ব পালনে বাহিনীর প্রস্তুতির বিষয়ে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন এবং সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নির্বাচনকে ঘিরে জনসচেতনতা ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা গেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় থাকবে।

মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ একমত পোষণ করে বলেন, “সবার আগে বাংলাদেশ”—এই চেতনায় নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একটি স্থিতিশীল, গণতান্ত্রিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গঠনে নাগরিকদের সচেতনতা,সামাজিক সম্প্রীতি ও আইনের প্রতি শ্রদ্ধাবোধ অপরিহার্য।

সৌজন্য সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com