সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

কেন্দ্রেই গণনা শেষ করতে সময় লাগবে চার থেকে ছয় ঘণ্টা: বিশ্লেষক

  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.২২ পিএম
  • ৮২ বার পড়া হয়েছে

এবারই একইসঙ্গে হচ্ছে সংসদ নির্বাচন ও গণভোট। প্রায় ১৩ কোটি ভোটার ব্যবস্থাপনা ও গণনা নিয়ে নানা প্রশ্ন জনমনে। ফল আসতে লাগতে পারে কতো সময় ?

বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রেই সময় লাগতে পারে চার থেকে ছয় ঘণ্টার মতো। ফলে এবার ফল পেতে দেরি হবার সম্ভাবনা রয়েছে।

দুই ভোট একসাথে করা নিয়ে মক ভোটিং করেছে নির্বাচন কমিশন। এতে ধারণা পাওয়া যায়, একজন ভোটারের জন্য লাগবে কমপক্ষে চার মিনিট।

এবারের নির্বাচনে ১৩ কোটি ভোটারের মধ্যে যদি ৫৫ ভাগ ভোট কাস্টিং হয় তাহলে সাত কোটি ১৫ লাখ ভোটারের উপস্থিতি ঘটবে। এজন্য ৩০০ আসনে ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্র স্থাপন করার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। এতে বুথ থাকবে দুই লাখ ৪৭ হাজার ৪৮২টি।

সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী এবং নির্বাচন গবেষক ড. মো. আব্দুল আলীম ধারণা দিলেন, ভোট শেষে কেন্দ্রে গণনায় কতো সময় লাগতে পারে। তারা জানান, একটি কেন্দ্রেই ভোট গণনা শেষ হতে চার থেকে পাঁচঘণ্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে। এবার পুরো প্রক্রিয়াই হাতে গণনা করা হবে।

একই বক্সেই জাতীয় নির্বাচন আর গণভোটের ব্যালট জমা দেবেন ভোটাররা। এতে গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে বলে মনে করেন সুশাসনের জন্য নাগরিক- সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

১৫ লাখের বেশি পোস্টাল ব্যালটের ফল গণনার জন্যও নির্বাচনী কর্মকর্তাদের বাড়তি সময় লাগতে পারে। সেখানেও রয়েছে জাতীয় নির্বাচন ও গণভোটের জন্য আলাদা ব্যালট পেপার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com