সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.০১ এএম
  • ৮০ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ-দৈনিক ইনফো বাংলা ও ডেইলি মর্নিং টুডের সহযোগী সম্পাদক, বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি (ভারপ্রাপ্ত), জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ- সম্পাদক পবিত্র হজ্ব পালন শেষে আল্লাহ তায়ালার অশেষ রহমতে দেশে প্রত্যাবর্তন করলেও বর্তমানে শারীরিক অসুস্থতায় ভুগছেন মো. আহসানুল কবির চৌধূরী (টিটু)। দেশে ফেরার পর টানা পনের দিনেরও বেশি সময় ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ রয়েছেন বলে জানিয়েছেন।

অসুস্থতার এই সময়কাল তার জন্য শারীরিক কষ্টের পাশাপাশি মানসিকভাবেও অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তবে একজন সচেতন ও ধর্মপ্রাণ মুসলমান হিসেবে তিনি এ অবস্থাকে মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে এক পরীক্ষা হিসেবে গ্রহণ করেছেন।

মো. আহসানুল কবির চৌধূরী (টিটু) বলেন, ধৈর্য, তাওয়াক্কুল এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে তিনি এই কঠিন সময় অতিক্রম করার চেষ্টা করছেন। একই সঙ্গে তিনি তার সুস্থতার জন্য সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করেছেন।

তিনি জানান, “এই মুহূর্তে আপনাদের দোয়া ও সহমর্মিতাই আমার সবচেয়ে বড় শক্তি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন মহান আল্লাহ তায়ালা তাঁর অশেষ রহমত ও শিফায় আমাকে পূর্ণ সুস্থতা দান করেন এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে ইসলাম ও সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত করার তৌফিক দেন।”

শেষে তিনি মহান আল্লাহর দরবারে দোয়া করে বলেন—“ইয়া রাব্বুল আলামিন, আমাকে শিফায়ে কামিলা দান করুন। আমিন।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com