সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

নারীদের সম্মান না দিলে ডা.শফিকুর পালাতে হেলিকপ্টারও পাবে না –এস এম জাহাঙ্গীর

  • আপডেট সময় বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৫৬ পিএম
  • ৯৮ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ,উত্তরা প্রতিনিধিঃ-আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন জামায়াতের আমীর ডা.শফিকুর রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি নারীদের প্রতি সম্মান দেখান। সকল কর্মজীবী নারীদের সম্মানের সহিত কথাবার্তা না বললে দেশের সকল মা বোনরা রাস্তায় নেমে প্রতিবাদ জানালে আপনি পালাতে হেলিকপ্টারও পাবেন না। আপনার ভেরিফাইড আইডি থেকে নারীদের প্রতি যে ভাষায় মন্তব্য করেছেন সেই অধিকার আপনাকে কেউ দেয়নি।

আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাইলে দেশের উন্নয়ন চাইলে ভোটাধিকার টেকসই করতে চাইলে আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দিবেন।

বিগত ১৭ বছর যে প্রতিসিংসার রাজনীতির শিকার হয়েছি মিথ্যা মামলা জুলুমের শিকার হয়েছি আগামীতে রাজনৈতিক প্রতিপক্ষ যেন এমনটি ঢাকা ১৮ আসন এলাকায় না হয় বিষয়টি বিএনপি নেতাকর্মীরা খেয়াল রাখবেন।

আজ সোমবার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানের বাড়ীর প্রাঙ্গণে ১৩ তম দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

তুরাগ থানা বিএনপি আহ্বায়ক মোঃ আমান উল্লাহ’র সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন, নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, জহির উদ্দিন, চান মিয়া বেপারী, রিপন হাসান খন্দকার, আলমাছ আলী, আবু তাহের খান আবুল, আব্দুল বাতেন, উত্তরা পশ্চিম থানার আব্দুস সালাম, সোলায়মান হাসান, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, মীর হোসেন মূসা প্রমূখ সহ বিএনপি ও অংগসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোস্তফা জামান বলেন, গত ২০২৩ সালের মার্চ মাসে রানাভোলায় আমার বাড়ীর সামনে একটি জনসভার আয়োজন করেছিলাম। তখন আওয়ামীলীগের গুন্ডাবাহিনী আমাদের জনসভায় হামলা করে বিএনপি নেতাকর্মীদের আহত করেছিল। উল্টো আমাদের বিরুদ্ধেই ২ টি মামলা দিয়েছিল।আমরা অতীতের এসব ঘটনায় প্রতিশোধ নিবো না এবং এধরনের রাজনীতি আমরা করবো না। রাজধানীর মধ্যে যেন সর্বোচ্চ ভোটের ব্যবধানে ঢাকা ১৮ আসনে এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয় সেই লক্ষে নেতাকর্মীদের কাজ করতে হবে।

দুপুর পর্যন্ত তুরাগের ৫৩ নং ওয়ার্ড, রানাভোলা, বামনারটেক, নয়ানগর, ডিয়াবাড়ী এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com