সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পলাতক সরকারের আদলে প্রতিহিংসার রাজনীতি করবো না -এস এম জাহাঙ্গীর

  • আপডেট সময় শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১০.১৬ পিএম
  • ৮৫ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদঃ- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিগত ১৭ বছর যে প্রতিসিংসার রাজনীতির শিকার হয়েছি মিথ্যা মামলা জুলুমের শিকার হয়েছি এমনটি ঢাকা ১৮ এলাকায় হবে না।

পলাতক সরকারের আদলে প্রতিহিংসার রাজনীতি কায়েম হতে দিবো না এমনকি আমি নিজেও করবো না। দেশের সকল শ্রেণির মানুষের অংশগ্রহণে জুলাই আন্দোলনে হয়েছিল। তাই সকলের সাথে পরামর্শ করেই এলাকার উন্নয়ন সেবা এবং রাজনীতি করতে চাই।

আমরা যখন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছি জেল জুলেমে জর্জরিত তখনো এই এলাকার যে কোন বিপদ আপদে পাশে থেকেছি। করোনা মহামারি প্রাকৃতিক দূর্যোগে জনগণের পাশে এসে দাঁড়িয়েছি। আমিও গণসংযোগে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি।

আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে নিয়ে কেন্দ্রে যাবেন ধানের শীষে ভোট দিবেন।

এই দক্ষিনখান এলাকা সমস্যা জর্জরিত একটি এলাকা। আমি নির্বাচিত হলে এলাকার সমস্যা গুলো সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো।

আজ শনিবার বেলা ১১ টায়
রাজধানীর দক্ষিনখান এলাকার জয়নাল মার্কেট প্রাঙ্গণে ১২ তম দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

দক্ষিনখান থানা বিএনপি আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, উত্তরের সদস্য সালাম সরকার, রফিকুল ইসলাম রতন, দক্ষিনখান থানা বিএনপির নাজিম উদ্দীন দেওয়ান, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মোঃ শাহ আলম, এস আই টুটুল, হারুনুর রশীদ মুন্সি, ৪৮ নং ওয়ার্ডের আব্দুল হক, রাশিদুল ইসলাম রাশেদ, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠু, মোঃ আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার, মীর হোসাইন মুসা, মহিলা দলের শোহেলী পারভীন শিখা, ফারজানা কাকন, আনুশা আনু সহ বিএনপি ও অংগসংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দক্ষিনখানের ফায়দাবাদ, জয়নাল মার্কেট, প্রেমবাগান, মোল্লারটেক, ডিএনসিসির ৫০ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com