সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ ৯০ শতাংশ দগ্ধ হয়ে আইসিইউতে স্মৃতির মৃত্যু!  

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ৫.৩০ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে দুর্বৃত্তদের নৃশংস অগ্নিসংযোগের ঘটনায় একে একে প্রাণ ঝরছে পরিবারের সদস্যদের। আগুনে শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়ে দীর্ঘ পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেলেন কিশোরী সালমা আক্তার স্মৃতি (১৭)। এর আগে একই ঘটনায় নিহত হয় তার ছোট বোন শিশু শিক্ষার্থী আয়েশা আক্তার বিন্তি (৮)।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় স্মৃতির মৃত্যু হয়। রাত ১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।
নিহত স্মৃতি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। পরিবারের দাবি, পরিকল্পিতভাবে বাড়ির সদস্যদের পুড়িয়ে হত্যার উদ্দেশ্যেই এ অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৯ ডিসেম্বর গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় বেলাল হোসেনের টিনশেড বসতঘরে দুর্বৃত্তরা বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে দেয়। এরপর ঘরের ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গভীর রাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ঘরের ভেতরে থাকা পরিবারের সদস্যরা আটকা পড়েন।
এ ঘটনায় ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা যায় বেলালের ছোট মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী আয়েশা আক্তার বিন্তি। গুরুতর দগ্ধ হন বেলাল হোসেন, তার বড় মেয়ে স্মৃতি এবং মেজো মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া সায়মা আক্তার বিথি।
স্থানীয়রা আগুন দেখে এগিয়ে এসে দরজা ভেঙে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় স্মৃতি ও বিথিকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়। চিকিৎসকদের তথ্যমতে, স্মৃতির শরীরের প্রায় ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। অন্যদিকে বিথির শরীরের মাত্র ২ শতাংশ দগ্ধ হওয়ায় চিকিৎসা শেষে তাকে পরদিনই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
দগ্ধ বাবা বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে অবস্থান করছেন। তবে বড় মেয়ের মৃত্যুতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।
এদিকে ঘটনার চার দিন পর মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে লক্ষ্মীপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ তদন্ত কার্যক্রম জোরদার করেছে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি তালা বন্ধ অবস্থায় এবং একটি খোলা অবস্থায় পাওয়া যায়। তবে এখন পর্যন্ত পেট্রোল ঢেলে আগুন লাগানোর সরাসরি আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, “ঘটনার দিন আগুনে পুড়ে শিশু আয়েশার মৃত্যু হয়। আজ চিকিৎসাধীন অবস্থায় তার বড় বোন স্মৃতিও মারা গেছে। নিহতদের বাবা মামলা করেছেন। মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com