সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

চেক ডিজঅনার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৮.১৬ পিএম
  • ১৮০ বার পড়া হয়েছে

চেক ডিজঅনার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (৬ মে) ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল নিশ্চিত করেছেন এ তথ্য।

সূত্রের বরাত জানা গেছে, মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার দিন ধার্য ছিল এদিন। আসামি চয়নিকা চৌধুরী হাজির হননি আদালতে। পরে তার পক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন জানান। কিন্তু আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন এবং তার জামিন বাতিল করে গ্রেপ্তারি রোয়ানা জারি করেন।

এর আগে ২০১৩ সালের ১৪ মে নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন প্রযোজক রাশেদুল। পরের বছর, অর্থাৎ ২০১৪ সালের ২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তিনি।

মামলা সূত্রে জানা গেছে, আসামি চয়নিকা চৌধুরীর মাধ্যমে ‘জীবন সুন্দর হোক’ নামে একটি নাটক তৈরির জন্য প্রস্তুতি নেন প্রযোজক রাশেদুল। এ জন্য ২০১২ সালের ২৪ আগস্ট চুক্তি স্বাক্ষর হয় তাদের। চুক্তিপত্র অনুযায়ী, চয়নিকা চৌধুরীকে ২ লাখ ৩০ হাজার টাকা দেন প্রযোজক। একই বছর ৩০ অক্টোবর বাদী রিয়াজকে ২ লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করেন চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী।

এ নির্মাতা চুক্তিবদ্ধ হওয়ার পরও নাটক নির্মাণ করেননি। তার সঙ্গে বরং যোগাযোগ করা হলে নাটক নির্মাণ করতে অপারগতা জানান। ওই সময় টাকা ফেরত চাইলে ২০১৩ সালের জানুয়ারি চেক নগদায়ন করতে বলেন। পরবর্তীতে একাধিকবার টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠানো হলেও টাকা ফেরত দেননি। এ কারণে পরবর্তীতে ঢাকার আদালতে এসে চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে মামলা করেন প্রযোজক রাশেদুল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com