সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন স্মার্টকার্ড হচ্ছে: খাদ্য উপদেষ্টা

  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫, ৭.১৬ পিএম
  • ১১৬ বার পড়া হয়েছে

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল। এগুলো বাতিল করে নতুন করে স্মার্টকার্ড দেওয়া হবে।

শনিবার বেলা এগারোটায় বন্দর উপজেলায় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদামের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, চালের দাম সহনীয় হয়ে আসছে। তবে চালের দাম একদম পড়ে যাওয়া ঠিক না। কারণ কৃষককেও ন্যায্য দাম পেতে হবে। কৃষক ন্যায্য দাম পেলে তারা উৎপদানে উৎসাহ পাবে।

তিনি বলেন, এবার বোরোর ভাল ফলন হয়েছে। ইনশাআল্লাহ, আমরা একটা ভাল মজুদ গড়ে তুলতে পারবো। বোরোর সঙ্গে অন্য ফসলের উৎপাদন ভাল হলে সরকারের যে খাদ্য বিষয়ক কর্মসূচি রয়েছে তার সুবিধাভোগীর সংখ্যাও বাড়ানো যাবে।

খাদ্য উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশে গমের চাহিদা ৭০ লক্ষ মেট্রিক টন। এরমধ্যে উৎপাদন হয় ১০ লক্ষ মেট্রিক। বাকি ৬০ লাখ মেট্রিক টন গম আমদানী করতে হয়। এরমধ্যে বেশির ভাগ আমদানীকারকই বেসরকারি।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com