সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী

সাম্প্রতিক উত্তেজনায় বাংলাদেশে খেলতে আসছে না ভারত

  • আপডেট সময় শুক্রবার, ২ মে, ২০২৫, ৮.২৬ পিএম
  • ১১৪ বার পড়া হয়েছে

আগামী আগস্টে বাংলাদেশের মাটিতে নির্ধারিত তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা রয়েছে ভারতের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে সিরিজের সময়সূচি ঘোষণা করলেও, সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে সেই সফর নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।  ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনায় আসন্ন সিরিজটি নির্ধারিত সময়ে নাও হতে পারে।

কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক বন্দুকধারীর হামলার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। অঞ্চলজুড়ে বাড়ছে উত্তেজনা, যা যেকোনো সময় বড় সংঘর্ষের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আরেক প্রতিবেশী বাংলাদেশের সঙ্গেও শীতল সম্পর্ক ভারতের। এমন প্রেক্ষাপটে দক্ষিণ এশীয় অঞ্চলের ক্রিকেট নিয়েই শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আগস্টে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়ল।

‘এই সফর ক্যালেন্ডারের অংশ (পূর্ব নির্ধারিত) হলেও এখনো কিছুই চূড়ান্ত হয়নি। বর্তমান পরিস্থিতির কারণে ভারতীয় দল যে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে না, সেই সম্ভাবনাই বেশি’ সূত্রের বরাত দিয়ে বলছে টাইমস অব ইন্ডিয়া।

শুধু আসন্ন বাংলাদেশ সিরিজই নয়, চলতি বছর অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ভারত-বাংলাদেশ সিরিজের পরপরই মাঠে গড়ানোর কথা ছিল এশিয়া কাপ। যা আগের সিদ্ধান্ত অনুযায়ী হাইব্রিড মডেলে হওয়ার কথা ছিল। যদিও এমন উত্তাপের আবহে টুর্নামেন্টটি স্থগিত হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com