সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন ইন্দুরকানী উপজেলা কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১১.১৮ এএম
  • ১৫২ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাংলাদেশ মৎস্যজীবী ফেডারেশন উপজেলা কমিটির পরিচিতি ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।‎
সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ কাওসার শেখ এবং পরিচালনা করেন মোঃ জামাল হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রয়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদীর পুত্র ও পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।
 প্রধান আলোচক ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন-মোহাম্মদ-আলী। সভায় মৎস্যজীবীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ধরেন। বক্তারা মৎস্যজীবীদের সমস্যা, দাবি এবং তাদের ন্যায্য অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
‎প্রধান অতিথি মাসুদ সাঈদী বলেন, “সরকার জেলেদের জন্য যে কার্ড, ভাতা ও সুবিধা নির্ধারণ করেছে, তা যেন প্রকৃত মৎস্যজীবীরা পান। মৎস্যজীবীরা ঐক্যবদ্ধ থাকলে তাদের অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না। ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com