সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁও আখানগরে ভয়াবহ অগ্নিকান্ডে প্যানেল চেয়ারম্যান সহযোগিতার হাত বাড়িয়েছেন ১২ টি পরিবার মাঝে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ১০.৫০ এএম
  • ১৬০ বার পড়া হয়েছে

 

মোঃমনসুর আলী,
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ-
ঠাকুরগাঁও সদর উপজেলার ২ নং আখানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ ধনীপাড়া ( বয়তাল পাড়া) গ্রামে আগুনে ৬টি ছাগল সহ হাস- মুরগি আগুনে দগ্ধ হয়ে মারা গেছে।

রবিবার (২৭ শে এপ্রিল) আনুমানিক রাত ১২ টা ৩০ মিনিট এর সময় পোশত উদ্দিন ছেলে হাসিবুল বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর দক্ষিণ ধনী পাড়া (বয়তাল পাড়া) গ্রামের মোঃ হাসিবুল বাড়ির গোয়াল ঘরে আগুন লাগে। পরে রাত ১২ টা ৩০ মিনিটে দিকে বাড়ির লোকজন আগুন লাগার বিষয়টি টের পান। তাদের চিৎকারে স্থানীয়রা ও পরবর্তীতে আটোয়ারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে গোয়ালঘরে বেঁধে রাখা ৬ টি ছাগলসহ হাস- মুরগি আগুনে পুড়ে মারা যায়। এ সময় গোয়ালঘর, ছাগলের ঘর সহ একটি ১৫ থেকে ১৬ টি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছেন না তবে অনেকেই ধারণা করছেন কয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে।

হাসিবুল বউ বলেন, আমার আমার স্বামী বাসায় নাই ধান কাটতে কুমিল্লায় গিয়েছে আমার বসতবাড়িতে আগুন লেগে গোয়ালঘরের পশুসহ বসতঘর পুড়ে গেছে নগদ কিছু অর্থ পুড়িয়ে গিয়েছি অনেকের থাকার ঘর রান্নার ঘর পুড়িয়ে গেছে। আমি একেবারেই নি:স্ব হয়ে গেছি। আমার স্বামী একজন দিনমজুর। মানুষের বাড়িতে কাজ করে ভাত খাই। এই ক্ষতি কিভাবে পুরন করব। আমার সংসার কিভাবে চলবে। আগুন কোথা থেকে লেগেছে এ ব্যাপারে তিনি কোন কিছু বলতে পারছেন না।

এ ব্যাপারে ২ আখানগর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড মেম্বার মনোয়ার হোসেন লালু, আমি আমার ইউনিয়ন পরিষদের মো জনি পারভেজ পেনাল চেয়ারম্যান কে অবগত করেছি তিনি তাৎক্ষণিক আমাদের মাঝে চাল ডাল শাড়ি লুঙ্গি নিয়ে সহযোগিতা করেছেন চেয়ারম্যান আরো বলেন এই এলাকায় এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে তাই এই এলাকার মানুষকে সচেতন থাকার জন্য আহ্বান ব্যক্তিগতভাবে করতেছি এখানে অনেকেই অসহায় মানুষ মানুষের বাসায় কাজ করে। এখানে অনেকেই বাড়িতে দিনমজুরে কাজ করে তার সংসার চালাই। অগ্নিকাণ্ডে তার ৬টি ছাগল পুড়িয়ে ছাই হয়ে গেছে। সব মিলে প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। সমাজের বিত্তবানদের সহযোগিতার হাতে বাড়িয়ে দিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।
আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রফিক)
সাংগঠনিক সম্পাদক নেপোলিয়ন ও কৃষক দলের সম্পাদক মতিউর রহমান ও স্থানীয় অন্য ব্যক্তিবর্গ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com