সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

মঠবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়

  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ৬.০৫ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-বিএনপি’র ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির  উদ্দেশ্যে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে মঠবাড়িয়া উপজেলা সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে মতবিনিময় করেছেন মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক রুহুল আমিন দুলাল।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১ টায় সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে
এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় রুহুল আমিন দুলাল বলেন, বিএনপি সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। তারা হিন্দু সম্প্রদায়ের লোকদের ভাই হিসেবে দেখে। বিএনপি বিশ্বাস করে, এই দেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সব ধর্মের মানুষ তাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে বসবাস করবে। স্বাধীনভাবে ধর্ম চর্চা করবে।
মতবিনিময় সভায় মঠবাড়িয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস, মঠবাড়িয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার ,১১ টি ইউনিয়নের মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
অন্যদিকে বিএনপি নেতাদের মধ্যে মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জসিম ফরাজী, মঠবাড়িয়া পৌর বিএনপি’র আহবায়ক কে এম হুমায়ুন কবির, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সহ বিএনপি নেতাকর্মীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com