সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে বাফুফের নিবন্ধন লাভ করেছে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ১১.৩৯ পিএম
  • ১৭৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ-সু- দীর্ঘ বছর পর “দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি” নামেই বাফুফের নিবন্ধন প্রাপ্ত করে এম এ আজিজ স্টেডিয়ামে সিডিএফএ- মেয়র একাডেমি কাপ অ-১৩ ফুটবলে অংশ গ্রহণ করেছেন।

দলের জন্য শুভকামনা করে দোয়া চেয়েছেন নবাগত ফুটবল উপ- কমিটির চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল,উপদেষ্টা সদস্য বিশিষ্ট ক্রীড়াবিদ,সাবেক ফুটবলার মোঃ মাহাবুব এলাহী,উপদেষ্টা সদস্য হাজী মোঃ মুজিবুল হক বকুল, প্রবীণ সংগঠক মোঃ ইলিয়াস, ডাঃ উদয়ন কান্তি মিত্র, পরিচালক সদস্য খলিলুর রহমান হাওলাদার, মোঃ ইকবাল হোসেন, নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা সন্তান দেলোয়ার আমিন হারুন, সাধারণ সম্পাদক ও পরিচালক- সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, উপদেষ্টা কোচ-মোঃ আলাউদ্দিন,সহকারী কোচ মোঃ মামুন,সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান পারুল , ওমর ফারুক (কিপার), সদস্য মোঃ রাকিব, আঃ রহিম,মাঠ সমন্বয়কারী মোঃ আমির খন্দকার ,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে বাফুফের নিবন্ধন লাভ করায় হালিশহর ফুটবল একাডেমি কে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ফুটবলার মোঃ ইব্রাহিম হোসেন, মোঃ গোলাম মোস্তফা (চসিক অফিসার), সংগঠক সাইফুদ্দিন খালেদ মুন্না, ক্রীড়া সংগঠক মোঃ জাবেদ আহমদ,মোঃ নাহিদুল ইসলাম (ফুটবলার),মোঃনাছির উদ্দিন (প্রবাসী), সংগঠক আঃ মালেক ফারুকী, নূরুল আমিন সোহেল,রেফারি সদস্য মোঃ ইউসুফ, তৈয়ব আলী, শিক্ষক মোঃ ওসমান গনি, বাবু বিকাশ সরকার, শিক্ষক মোঃ ইকবাল হোসেন সুমন,
দীর্ঘ বছরের ঐতিহ্যবাহী “হালিশহর একাদশ ক্লাব” পরিচালিত অত্র একাডেমি আজ থেকে পূর্ণোদ্যমে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের স্বীকৃতি প্রাপ্ত হয়ে খেলাধুলায় অংশ গ্রহণ করতে পেরে উচ্ছাস প্রকাশ করেছেন একাডেমির সকল পরিচালক বৃন্দ ও সদস্য সহ বিভিন্ন বয়সের খেলোয়াড় গণ। বিগত ২০২৪ সাল থেকে দফায় দফায় যাচাই-বাছাই করে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি কে প্রাথমিক ভাবে অনুমোদন এবং পর্যায়ক্রমে তৃণমূলের খেলাধুলায় অংশ গ্রহণ ও আয়োজনে সন্তোষজনক হওয়ায় অবশেষে ২৫ এপ্রিল রাজশাহীতে জমজমাট অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে বাফুফের সার্টিফিকেট ও লাইসেন্স প্রাপ্তির জন্য। বিশেষ করে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর মাহাবুবুল আলম পলো একাডেমির সকল দিক বিবেচনা করে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি কে চূড়ান্ত ভাবে মনোনীত হয়েছেন ওয়ান স্টার লাইসেন্স প্রাপ্তির।
আগামীর’ সু -প্রত্যাশায় পতেঙ্গা – হালিশহর অঞ্চলের ফুটবলার তৈরির কারখানা হিসেবে অত্র একাডেমি বিশেষ অবদান রাখছেন।এই একাডেমির প্রয়াত উপদেষ্টা কোচ ও সাবেক তারকা ফুটবলার শফিউল আলম শফি শুরুতে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির নাম করণ করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com