সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বরগুনার বেতাগীতে ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে কাসফুল সিরাত পাঠ প্রতিযোগিতা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫, ৩.৪৩ পিএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

বরগুনা জেলা প্রতিনিধিঃ-বরগুনার বেতাগী উপজেলায় কাজিরাবাদ, সরিষামুড়ি এবং ফুলঝুরি ইউনিয়নের ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে

কাসফুল সিরাত পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (০৪ এপ্রিল) সকাল ৯ টায় চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয় কাসফুল পাঠাগারের উপদেষ্টা ও কাজিরাবাদ সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ এ জেড এম শিমুল এর সভাপতিত্বে মোঃ সাইফুল ইসলাম ( সবুজ) এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেতাগী, বরগুনা। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ ফজলুল হক বিএসসি, বিএড, প্রধান শিক্ষক, চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয় ।

বিশেষ অতিথি ছিলেন, মোঃ মাহবুবুর রহমান নয়ন, উপদেষ্টা , কাসফুল পাঠাগার। প্রকৌশলী মোঃ অমিদ হাসান, উপদেষ্টা , কাসফুল পাঠাগার।
মোঃ জহিরুল ইসলাম জীবন,  উপদেষ্টা , কাসফুল পাঠাগার, প্রমুখ।

কাসফুল সিরাত পাঠ প্রতিযোগিতায় পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতি মো. এ জেড এম শিমুল বলেন সিরাত পাঠ প্রতিযোগিতা প্রত্যন্ত অঞ্চলের তরুন প্রজন্মের জন্য  আদর্শিক জীবন গড়ার মাইলফলক হবে, সিরাত গ্রন্থ পাঠ করার মাধ্যমেই আমরা আমাদের দৈনন্দিন জীবনের সকল সমস্যার সমাধান খুজে পাবার পাশাপাশি এহকাল ও পরকালের শান্তি ও মহান স্রস্টার দয়া ও রহমত পাবো ইনশাআল্লাহ।

এসময় প্রধান আলোচক মো. ফজলুল হক বিএসসি বলেন, সিরাত পাঠ প্রতিযোগিতা এটা কোনো সাধারণ প্রতিযোগিতা না, প্রত্যেক মানুষের উচিত সিরাত গ্রন্থ প্রতিনিয়ত পাঠ করা। এছাড়াও বলেন এই কাসফুল পাঠাগারের লক্ষ, সমাজে আলোকিত ও নিরাপদ মানুষ গড়া, আমি এই কাসফুল পাঠাগারের আগামী দিনে মঙ্গল কামনা করছি।

সিরাত পাঠ প্রতিযোগিতায়
অংশগ্রহণকারী ৩০জন শিক্ষার্থীদের মধ্য থেকে প্রথম, দ্বিতীয়, ও তৃতীয় বিজয়ী শিক্ষার্থীদেরকে ৫, ৩, ২ হাজার টাকা এবং অন্যান্য প্রতিযোগিদেরকে ৫০০ টাকা নগদ অর্থ পুরষ্কার প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com