সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চলতি মাসে ২৭ হাজার ৪৭৪ কোটি টাকার রেমিট্যান্স এসেছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৭.২৮ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

রেমিট্যান্স প্রবাহে মার্চ মাসে নতুন রেকর্ড হতে যাচ্ছে। চলতি মাসের ১৯ দিনে মোট ২২৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশী মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ২৭ হাজার ৪৭৪ কোটি ৪০ লাখ টাকা। এ সময়ে প্রতিদিন গড়ে ১১ কোটি ৮৫ লাখ ২৬ হাজার ৩১৫ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা বাংলাদেশি টাকায় প্রায় হাজার ১ হাজার ৪৪৬ কোটি ২১ লাখ ৪৩০ টাকা।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বেড়ে যায় রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গতি।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ (প্রায় ২৬৪ কোটি ডলার) রেমিট্যান্স এসেছে।

আর দ্বিতীয় সর্বেচ্চ রেমিট্যান্স এসেছিল গত ফেব্রুয়ারি মাসে। তখন প্রায় ২৫৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসী কর্মীরা।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশ থেকে অর্থপাচার কমেছে। একই সঙ্গে কমেছে হুন্ডি কারবারির দৌরাত্ম্যও। অন্যদিকে, খোলা বাজারের মতোই ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে। এসব কারণে প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন। তাছাড়া আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com